https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০

শ্রীমঙ্গলে রাজঘাট ইউপি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট মাঠে এ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ হাসানুল হক দুলাের সভাপতিত্বে ও বিএনপি নেতা সুমন তাতীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা সাংবাদিক রুবেল আহমেদ, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়াল, হেলাল উদ্দিন, রুবেল আহমেদ, রাজকুমার শীল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সুরমা চা বাগানের বিশ্বনাথ তাতির টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা লাভ করে। অপরদিকে একই বাগানের লতিফ মেম্বারের টিম রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে- বক্তারা এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উপভোগ করতে প্রায় পাঁচ হাজারেরও বেশি দর্শক মাঠে জড়ো হন।

আরো..