মোস্তাফিজুর রহমান মোস্তফা- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপতি হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতেই সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসন, রাজনৈতিকদল, সামাজিক সংগঠন, স্কুল কলেজ, কাবদল, স্কাউটস দল মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আফরিন হকএর নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯ টায় সহর উদ্দিন সরকার সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) রন্টি পোদ্দার, বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন জামাত নেতা হাবিবুর রহমান সাতা সহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।