বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি সিলেট জেলার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল হাসিব ভূঁইয়া এর পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া।
নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি নির্বাচিত অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মীল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জাকারিয়া খান, দপ্তর সম্পাদক কাজী হাফিজ মাওলানা আমিনুল ইসলাম এবং অর্থ সম্পাদক কাজী মাওলানা শরিফ উদ্দিন। সাধারণ সভা শেষে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ। কমিটির নেতৃবৃন্দ হলেন-সভাপতি অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুস সবুর, সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুল হাসিব ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সৈয়দ মুজাম্মীল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল হাসিব, সহ-সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জাকারিয়া খান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক কাজী মাওলানা শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাজী মাওলানা রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক কাজী মোঃ সিরাজুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওদুদ, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মোঃ শাহিদুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী মোঃ খলিলুর রহমান, নিরীক্ষক বিষয়ক সম্পাদক কাজী মোঃ আসাদুজ্জামান, সহ-নিরীক্ষক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুল মালিক, সহ-নিরীক্ষক বিষয়ক সম্পাদক কাজী হাফিজ মাওলানা ফখর উদ্দিন, সদস্য কাজী মো. জরীফ উদ্দিন (গোয়াইনঘাট), সদস্য কাজী জাকির হোসেন (বিয়ানীবাজার), সদস্য কাজী আবু সাঈদ আবদুল্লাহ (জৈন্তাপুর), সদস্য কাজী কয়েস উদ্দিন খান (জকিগঞ্জ), সদস্য কাজী মাওলানা আলতাফুর রহমান (জকিগঞ্জ), সদস্য কাজী মাওলানা সলিমুল ফারুক (দক্ষিণ সুরমা), সদস্য কাজী আব্দুন নূর (ফেঞ্চুগঞ্জ), সদস্য কাজী সিরাজুল ইসলাম (সদর), সদস্য কাজী জসীম উদ্দীন (কোম্পানীগঞ্জ), সাধারণ সদস্য কাজী আনোয়ার হোসেন, সাধারণ সদস্য কাজী মারুফ আহমদ ও সাধারণ সদস্য কাজী আব্দুর রাজ্জাক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী হিফজুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী আব্দুস সবুর ও কাজী আব্দুর রাজ্জাক। বিজ্ঞপ্তি