https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৬

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বিক্ষোভ

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে কেটেক্স ফ্যাশন লিঃ পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বকেয়া বেতন পরিশোধের দাবিতে করাখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। শ্রমিকেরা কারখানার মেনগেইট তালা লাগিয়ে উৎপাদন কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজার এলাকার ওই কারখানার সামনে তারা বিক্ষোভ করে।

বিক্ষোভকারী শ্রমিক ও কর্মকর্তারা জানায়, কারখানার শ্রমিকেরা অক্টোবর ও নভেম্বর এবং কর্মকর্তাদের গত তিন মাসের বেত বকেয়া রয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন ৯ডিসেম্বর পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিয়েও সেই তারখি অনুযায়ী বেতন পরিশোধ করেনি। বুধবার (১০ ডিসেম্বর) শ্রমিক কর্মচারীরা সকালে কারখানায় এসে মেনগেইট তালা লাগিয়ে উৎপাদন কাজ বন্ধ করে হইচই করে। মালিকপক্ষ শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন আজ বুধবারের পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকের বিক্ষোভ বন্ধ করে কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান নেয়। নভেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২৫ ডিসেম্বর পরিশোধ করা হবে বলে জানায়।

কারখানার শ্রমিক আলম, মান্নান ও মামুনসহ অন্যরা বলেন, স্থানীয় নেতাদের মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের বেতন পরিশোধ করা হবে। আমরা বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করলে তারা আমাদের সামনে এসে বাধা দেয়। তারা আমাদের দায়িত্ব নিলে দুইদিন পর নেতাখেতাদের খুঁজে পাইনা।

কেটেক্স ফ্যাশন লিঃ পোশাক কারখানার হিসাব বিভাগের কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ইতোমধ্যে আমরা কয়েকটি ধাপে কিছু শ্রমিকের বেতন দিয়েছি এবং অনেকের বকেয়া রয়েছে। ব্যাংকের সমস্যার কারণে বেতন-ভাতা পরিশোধ করা যাচ্ছে না।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, যেসব শ্রমিকের অক্টোবর মাসের বেতন বকেয়া ছিল তাদের বেতন আজকে (বুধবার) পরিশোধ করে দিয়েছে। শ্রমিক ও কর্মকর্তাদের নভেম্বর মাসের বকেয়া বেতন আগামী ২৫ ডিসেম্বর পরিশোধ করা হবে জানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানায় কার্যাদেশ না থাকায় কর্তৃপক্ষ আগামী ১০ দিনের জন্য কারখানা বিনা বেতনে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।

আরো..