https://www.a1news24.com
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী সাংগঠনিক শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৫নভেম্বর) উপজেলা রোডস্থ মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, আন্দোলন সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রশিক্ষন সম্পাদক প্রভাতী রানী মৃধা,আন্দোলন সদস্য শামীমা আক্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরো..