https://www.a1news24.com
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩

হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে সহজ যাতায়াতের উদ্দেশ্যে আরো একটি সি-ট্রাক চালু

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় সাধারণ মানুষের সহজ নদী পারাপারের সুবিধার্থে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন আরো একটি সি-ট্রাক ‘এস.টি সাঙ্গু’ চালু হয়েছে।

শনিবার (১ নভেম্বর ) সকালে আনুষ্ঠানিকভাবে এ সি-ট্রাকটি যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে। এর আগে গতকাল বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সি-ট্রাকটি উদ্বোধন করা হয়।

নতুন সি-ট্রাকটি চালুর ফলে হাতিয়া মূল ভূখণ্ড ও চেয়ারম্যানঘাট রুটের যাত্রী পারাপারে ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে।

সি-ট্রাক কর্তৃপক্ষ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯:০০টায় ছাড়বে এবং চেয়ারম্যানঘাট থেকে সকাল ১০:৪৫টায় যাত্রা শুরু করবে। দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর ১২:৩০টায় ছাড়বে এবং চেয়ারম্যান ঘাট থেকে বিকেল ৩:৩০টায় ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর উপর নির্ভর করবে বলে তারা জানান।

সি-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুমিন উল্লাহ রাসেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল, বিএনপি নেতা অলি উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যাত্রীরা।

উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সি-ট্রাকটি চালুর মাধ্যমে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরো..