https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২

কুড়িগ্রামে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ “মাদক কে না বলি,মাঠে গিয়ে ফুটবল খেলি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সচেতন যুব সংঘের আয়োজনে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে, উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলভি শিক্ষক,কুড়িগ্রাম জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ও সচেতন যুব সংঘের সভাপতি মাওঃ মোঃ মঈন উদ্দিন মিয়া (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)। আরো উপস্থিত ছিলেন, সচেতন যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক শ্রী সুমন চন্দ্র সেন, কোষাধ্যক্ষ গালিব রহমান, সদস্য আলামিন, আকাশ,ছামিউল,আদম আলী,সজিব সহ আরো অনেকে।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় নেওয়াশী ফুটবল দল নাওডাঙ্গা ফুটবল দলকে ২/০ গোলে হারিয়ে জয় লাভ করে।খেলা উপভোগকারী দর্শনার্থীরা জানান, এই ধরনের চমকপ্রদ শ্বাসরুদ্ধকর খেলা অনেক দিন পরে শান্তিপূর্ণ পরিবেশে আমরা উপভোগ করলাম। আগামীতে এমন আয়োজনে উন্নত খেলার ধারাবাহিকতা আমরা প্রত্যাশা করছি।

আরো..