পাটগ্রামে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের ২০০৯ সালের নীতিমালা বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে সরকারি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের ২০০৯ সালের নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ দুপুর ১২ টায় পাটগ্রাম উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের হাতে স্মারকলিপি তুলে দেন।
খুচরা সার বিক্রি তারা জানান, ২০০৯ সালে সারা বাংলাদেশ ৪৪ হজার খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা করে জামানত দিয়ে সরকারি কার্ড দেয়। নীতিমালায় ইউনিয়ন পর্যায়ে ডিলারের কাছ থেকে সার নিয়ে খুচরা বিক্রেতারা কৃষক পর্যায়ে সার বিক্রি করবে। কিন্তু সেই নীতিমালা এখন পর্যন্ত বাস্তবায়ন না হয় নীতিমালা বাস্তবায়নের দাবিতে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন করে।
খুচরা সার বিক্রেতারা জানান সার্ভিস মনিটরিং কমিটির মাধ্যমে সারা দেশে ৪৪ হাজার খুচরা সার ডিলার নিয়োগ হয় এবং সরকারী কোষাগারে ১ কোটি ৩০ লক্ষ টাকাও জামানত দেয় কিন্তু ১৬ বছরেও খুচরা সার ডিলারের নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় তারা এ মানববন্ধন করে।তবে এবিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০০৯ সালে জমাকৃত টাকার বেশি ভাগেই তারা তুলে নিয়েছে। সমন্বিত নীতিমালার মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।