ইকরামুল কবীর ইল্টু আহ্বায়ক ও শ. ম. কামাল হোসেন সদস্য সচিব নির্বাচিত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ৫৬ সদস্যবিশিষ্ট ‘ঢাকা-১ বিভাগীয় কমিটি’ গঠন করা হয়েছে। এতে ইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক, দেবাশীষ দেব ও তাহমিনা ইয়াসমিন নীলাকে যুগ্ম আহ্বায়ক এবং শ. ম. কামাল হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় উদীচী কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত ৫৬ সদস্যবিশিষ্ট ঢাকা-১ বিভাগীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন— হাবিবুল আলম, তবারক হোসেইন, জামসেদ আনোয়ার তপন, ইকবালুল হক খান, রহমান মুফিজ, পারভেজ মাহমুদ, সুরাইয়া পারভীন, বিজন রায়, আরিফ নূর, নাজমুল আজাদ, একরাম হোসেন, মঞ্জুর মোরশেদ মিল্টন, রুমী দে, সজীব তানভীর, মৌমিতা জান্নাত, মীর সাখাওয়াত, দীনবন্ধু দাস, তাহমিন আহমেদ পিংকু, সনাতন মালো, শিল্পী আক্তার, সাজেদা বেগম সাজু, এস এ সরকার স্বপন, রবিউল ইসলাম শশী, হামিদুল ইসলাম হিল্লোল, রিয়াজ উদ্দিন, বিপ্লব আল মাহমুদ, মাসুমা বেগম লিপা, শিখা কর্মকার, আতিকুল হক খান, শরিফুল আহসান রিফাত, মোস্তাফিজুর রহমান মতি, মোস্তাক আহমেদ, জাহানুল হক বাবুল, হামিদা খাতুন, হিমাংশু সরকার, সৌরভ ভৌমিক, আমরিন জাহান অপি, নাজমা আক্তার ময়না, মায়েশা সুলতানা উর্বী, অনির্বাণ সাহা, এস এম হেলাল উদ্দিন, পারভীন আক্তার, সেজানুর রহমান, আসলাম উদ্দিন, হামিদ আল মামুন রানা, হোসেন শহীদ, তাপসী বসাক, সন্তোষ কুমার দত্ত, বিদ্যুৎ সাহা রাজন, পঙ্কজ কুমার ঘোষ, রতন কুমার বাউল এবং সানজিদা খাতুন।
সাধারণ সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে এবং অপসংস্কৃতি ও মৌলবাদের বিরুদ্ধে উদীচীর সংগ্রামকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।