অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের সম্মানে কুড়িগ্রামে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর’২৫ সোমবার বিকালে জেলা শহরস্থ কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হল রুমে প্রায় ২শ জন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষককে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা। মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুস সবুর খাঁন প্রধান উপদেষ্টা,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনে শহর শাখা , মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপদেষ্টা,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা, মাস্টার রুহুল আমিন, সহ-সভাপতি,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা,ইমরান বিন সোলায়মান, সেক্রেটারি,বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুহসিন আলী।
অনুষ্টানে সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খাঁন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন অপেক্ষা, সংগ্রাম ও মেধার মাধ্যমে আপনারা আজ শিক্ষকতার মহান আসনে বসেছেন।সুতারাং আপনাদের মাধ্যমে সমাজের সকল বৈষম্য দূরীকরণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘূষখোর রুখে দিতে হবে এবং ব্যক্তি পর্যায়ে আদর্শ শিক্ষক ও গবেষণায় মনোনিবেশ করতে হবে।