https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৩

নিরাপদ সড়কের দাবিতে বিরামপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে ১০ দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাগ্রত যুব সংস্থার উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে।বুধবার সকাল ১০টায় বিরামপুর ঢাকামোড়ে কর্মসূচি শেষে ইউএনও নুজহাত তাসনীম আওনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন জাগ্রত যুব সংস্থার সভাপতি নওয়াজ শরীফ আহমেদ মিশুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এনামুল হক, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আ. রাজ্জাক, সাবেক পৌর কমিশনার শওকত আলী, বিরামপুর সরকারী কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি প্মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল ও ইব্রাহীম, প্রধান শিক্ষক আরমান আলী, শ্রমিক নেতা মুকুল সরকার ও আহসান হাবিব জনি।

আরো..