কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বৃক্ষ রোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়। এসময় আনসার ও ভিডিপি’র ক্লাব ইউনিয়ন দলপতি ও দলনেত্রী ও কমান্ডার, আনসার সদস্য ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মহাপরিচালক এর নির্দেশক্রমে, ভিডিপি দলপতি দলনেত্রী, আনসার, ভিডিপি সদস্যদের মাঝে ২৫০টি চারা গাছ বিতরন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফেরদৌসী আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক তাহেরা ও জুয়েল, অন্যান্য সদস্য বৃন্দ। এসময় আনসার ও ভিডিপি ক্লাবের সেক্রেটারি ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বনজ গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন।
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বিকাল ৩:২৫