Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জুনিয়র হকি বিশ্বকাপে বর্তমান রানার্স আপ ফ্রান্সের গ্রুপে বাংলাদেশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জুনিয়র হকি বিশ্বকাপে বর্তমান রানার্স আপ ফ্রান্সের গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে। শনিবার সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে পড়েছে।

এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্স আপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত বছর ডিসেম্বরে। ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অনুশীলন শুরু করতে পারেনি বাংলাদেশ। চলতি বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।’

ওমান দলে কাজ করা ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে হকি ফেডারেশন যোগাযোগ করছে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ’র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। সাবেক জাতীয় খেলোয়াড় ও অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল চীনে যুব এশিয়া কাপ খেলতে যাচ্ছে আগামী পরশু দিন। এই উপলক্ষ্যে আজ ফটোসেশন হয়েছে দুই দলের। এই দু’টি দলই বিকেএসপি নির্ভর। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ ও নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু। দুই বিকেএসপির কোচের অধীনে প্রায় দুই মাস বিকেএসপিতে অনুশীলন হয়েছে। আসন্ন টুর্নামেন্ট নিয়ে পুরুষ দলের কোচ শুভর লক্ষ্য,‌ ‘আমাদের গ্রুপে স্বাগতিক চীন ও পাকিস্তান রয়েছে। তাই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনাল প্রথম লক্ষ্য।’

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল ঢাকায়। বর্তমান অনূর্ধ্ব-১৮ দলে আন্তর্জাতিক হকি খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ২ জনের। তারা অনূর্ধ্ব-২১ দলে ছিলেন। বাকি সকল খেলোয়াড়ই নতুন। অন্য দিকে বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে কখনো এশিয়া কাপে খেলেনি। এবার প্রথম আসরে যথাসম্ভব ভালো ফলাফল অর্জনের লক্ষ্য কোচ জাহিদ হোসেন রাজুর।

আরো..