Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
রাশিয়ার চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের আরও একটি সিনেমা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

রাশিয়ার চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের আরও একটি সিনেমা

বিনোদন ডেস্ক: রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে জায়গা করে নিল বাংলাদেশের আরও একটি সিনেমা। এর আগে জানা যায়, এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’, এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্বাচিত হওয়ার খবর। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে মাস্তুল।

‘মাস্তুল’ চলচ্চিত্রে ফুটে উঠেছে জলে ভাসমান জাহাজিদের জীবনের গল্প। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। তবে শুধু কাজান নয়, চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘মাস্তুল’ প্রদর্শিত হবে।

এদিকে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। এক জোড়া কবুতর ও গ্রামীণ শৈশব স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প।

এছাড়াও তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্মাণ করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে উঠে এসেছে ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের গল্প, যার বসবাস ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে। আকস্মিক বন্যার পর জলবায়ু উদ্বাস্তু হয়ে বাবাকে খুঁজতে বের হয় সে। অভিনয়ে ছিলেন আফরিন খানম, বন্যা আক্তার ও ফিরোজা বেগম।

আরো..