https://www.a1news24.com
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১

কাউখালীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শাখার সম্মেলন শনিবার(২৮জুন)জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ।সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক এইচ.এম.দ্বীন মোহাম্মদ। শিয়ালকাঠী বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও শাহ আলম সেপাই’র সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া. বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিঞা, বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত তালুকদার প্রমূখ।

সম্মেলন সকলের মতামতের ভিত্তিতে উপস্থিত কাউন্সিলরদের প্রস্তাব ও সমার্থনে মনিরুজ্জামান মিন্টুকে সভাপতি, মোঃ শাহ আলম সেপাইকে সাধারন সম্পাদক এবং কাজী বেলায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

আরো..