অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী স্নানের উওম লগ্ন ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত। তবুও তা চলে সূর্যাস্তেে পূর্ব পর্যন্ত।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন।চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা বসেছে।
স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্নাথীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন।আয়োজকরা জানিয়েছে, এবার পুণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে।
আগত পূণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোষাক পরিবর্তনের জন্য এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। পূণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করেন।
অষ্টমী স্নান নির্দ্বিগ্ন করতে পুলিশের বিভিন্ন পদে ১৮১ জন সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।