https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৯

সিলটী নাগরি সহ অন্যান্য মাতৃভাষাকে সমুন্নত রাখতে হবে: মকসুদ হোসেন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, ৫২ এর ভাষা আন্দোলন কেবল ভাষার দাবি প্রতিষ্ঠার আন্দোলন ছিলো না, ছিলো একটি জাতি গোষ্ঠির আত্মপরিচয় প্রতিষ্ঠার মহৎ সংগ্রাম। ভাষা আন্দোলনের পথ ধরেই এদেশের মানুষ স্বাধিকার আন্দোলন রচনা করে এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয় ঘটে। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ফলে জাতির উপর আরেকটি নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। মাতৃভাষার সঙ্গে প্রাচীন সিলটী নাগরি ভাষা নাগরি সহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষাকে স্বীকৃতি দান এবং সম্ভবমতো সেসব ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এবারের ২০২৫ একুশে ফেব্রুয়ারি ভিন্ন এক প্রেক্ষাপটে জাতি পালন করেছে। দুনিয়া কাপানো গণঅভ্যূত্থানে গঠিত অন্তবর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. ইউনুস আহমদের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের মূল লক্ষ রাষ্ট্র সংস্কার শক্তিশালী ন্যায়পাল ও সম্পদের হিসাব বাধ্যতামূলক ছাত্র সংসদ নির্বাচন সহ অন্যান্য বিষয়গুলো যে কোন মূল্যে সফল করতে হবে। পাশাপাশি সিলটী নাগরি সহ অন্যান্য মাতৃভাষাকে সমুন্নত রাখতে হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ৯টায় প্রভাতফেরী পূর্ব সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০টায় চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ সহ সকল বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নেতৃবৃন্দ।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম সিতাবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতায়ালী ফলিক, ভাসানী ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, এডভোকেট ইফতিয়াক হোসেন মন্জু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, রেজাউল করিম লিটন, রিক্সা শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো..