https://www.a1news24.com
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫০

হাতিয়ায় শ্বশুর বাড়ী থেকে আটক সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: হাতিয়ায় শ্বশুর বাড়ীতে পালিয়ে থেকেও রক্ষা পেলেন না স›দ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন বেদন। বৃস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে আটক করে হাতিয়া থানা পুলিশ।

আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের স›দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন স›দ্বীপ উপজেলা আওয়ামীলীগের দায়িতরত সভাপতি ছিলেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫-২০জন সহযোগী। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন। সে এই এলাকার নুরুল ইসলামের মেয়ে জামাতা।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে কোটহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। সাথে থাকা তার অন্য সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

আরো..