https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষা সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার আওতাধীন উপজেলা শাখাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ ও লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জেলা ছাত্র জমিয়তের সভাপতি কাওছার আহমদ-এর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা-এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত বিষয়সমূহের ওপর ৩০ মিনিটব্যাপী লিখিত পরীক্ষায় নির্ধারিত দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে খাতা মূল্যায়ন করা হয় এবং ফলাফল ঘোষণা করে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ,সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শফিউল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সমাজসেবা সম্পাদক শাহাদত হুসাইন, সাহিত্য সম্পাদক তোফায়েল আহমেদ মাহের, সদস্য হাফিয সাইম আহমদসহ জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

ফলাফল অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলবৃন্দ এমন আয়োজনের প্রশংসা করেন এবং দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মহান আল্লাহ তাআলা ছাত্র জমিয়তের সকল দায়িত্বশীলকে ইখলাসের সঙ্গে দায়িত্ব পালনের তাওফীক দান করুন এবং সংগঠনের কার্যক্রমকে কবুল ও বরকতময় করুন। আমীন।বিজ্ঞপ্তি।

আরো..