https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৮

সিলেটে ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনার

সালেহ আহমদ (স’লিপক): সমাজসেবা অধিদপ্তর এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকারের জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। তিনি বলেন, সমাজসেবা বিভাগে যারা কাজ করছেন এটা দায়িত্বের পাশাপাশি আর্থ-সামাজিক কল্যাণ। এর জন্য ইহকাল ও পরকালিন কল্যাণ নিহিত রয়েছে। তিনি জনবল সঙ্কট নিরসনে সমাজসেবা অধিদপ্তরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় সমাজসেবা অধিদপ্তরের বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর এর মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান এ কথাগুলো বলেন।

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী এর সভাপতিত্বে ও সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক ফরিদ আহমদ মোল্লা, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, নিপুন রায়, শাহ মোঃ শাফিউর রহমান, হবিগঞ্জ শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক মুুহসিনা আক্তার মণি।

তিসতা ডিগ্রি কলেজে ১ম বর্ষের নবীণ বরণ কৃতি শিক্ষার্থী সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিসতা ডিগ্রি কলেজের আয়োজনে ডিগ্রি ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ, কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।

নবীণ বরণ কৃতি শিক্ষার্থী সংর্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক লালমনিরহাট এইচ এম রকিব হায়দার। তিসতা ডিগ্রি কলেজের গর্ভণিং বডির সভাপতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনিতা দাস। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ গোলাম মোস্তফা। আমনন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিসতা ডিগ্রি কলেজের গর্ভণিং বডির সদস্য মোখলেছুর রহমান মুক্তা, সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, তিসতা কেয়ার খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক, সরকারী বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম, কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, গোকুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল। বক্তব্য রাখেন তিসতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম সুমন, আরিফুর রহমান আরিফ, গোলাম হোসেন মধু, কৃতি শিক্ষার্থী সিনিয়র সহকারী জজ ঠাকুরগাঁও মজনু মিয়া, কনসালটেন্ট সার্জারী লালমনিরহাট সদর হাসপাতাল ডাঃ মোঃ বাদিউর জামান রবি, লালমনিরহাট মজিদা খাতুন সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ওসমান গনি, শিক্ষার্থী আখলাক হোসেন, মলয় রঞ্জন রায় প্রমূখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো..