Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয়সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত কার্যকরী করতে হবে। গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা দিতে কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা। আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম চালাতে হবে।

সমন্বয় সভায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, গ্রাম আদালতেরএখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। তিনি উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বলেন, আসুন আমরা সবাই মিলে গ্রাম আদালতকে কার্যকরী করে তুলি।

অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এসিএলজি পলাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা।

আরো..