https://www.a1news24.com
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪

মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, দীর্ঘ যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপির কর্মী ও আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা ও যড়যন্ত্র মূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।

আতাউর রহমান খোকন সরকার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের প্রয়াত আব্দুল আওয়াল সরকারের ছেলে। তিনি আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের দাতা সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী।

সরেজমিনে দেখাযায়, কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মহাসড়কে অবস্থান নেয়। বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার নিয়ে সড়কে বসে পড়ে। বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তুলেন। সড়কের দুপাশে আটকা পড়ে শতশত গাড়ি।

মানববন্ধনে অংশ নেয়া আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সজিবুল ইসলাম বলেন, আতাউর রহমান খোকন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সবকিছু দিয়ে সহযোগীতা করেন। তার বিরুদ্ধে যড়যন্ত্র মূলক মামলা হয়েছে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। প্রত্যাহার না হলে আমরা সড়ক ছাড়বো না।

কলেজের শিক্ষার্থী সুর্বণা আক্তার বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে সাহস দিয়েছেন। আমাদেরকে খাবার পানিসহ অনেক খাবার সরবরাহ করছেন। অথচ তিনিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী। এমন মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার চাই।

আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার খুবই ভালো মানুষ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবসময় মাঠে ছিলেন। অথচ সেই ভালো মানুষটির বিরুদ্ধে হত্যা মামলা। একজন ভালো মানুষের জন্য কলেজের শিক্ষার্থী, শিকক কর্মচারী রাস্তায় চলে এসেছে। আমরা অধিকতর তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আমি ঘটনাস্থলে এসেছি। দীর্ঘ সময় রাস্তা অবরোধ থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আলাপআলোচনা হচ্ছে সড়ক ছেড়ে দিতে।

আরো..