জাহিনুর ইসলাম বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংস্য ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে বিরামপুর উপজেলার সর্বস্তরের সাংবাদিকগণ মঙ্গলবার (১২ আগষ্ট) মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে।
বিরামপুর ঢাকা মোড়ে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে একেএম মোরশেদ মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহ আলম মণ্ডল, মাহমুদুল হক মানিক, আমিরুল ইসলাম, আজহার ইমাম, আকরাম হোসেন, নজরুল ইসলাম,জাহিনুর ইসলাম আবু সাঈদ, সামিউল ইসলাম, কামরুজ্জামান, ইব্রাহিম মিয়া, রিপন চৌধুরী মানিক, ডা: নূরুল হক, মশফিকুর রহমান, রফিকুল ইসলাম, মশফিকুর রহমান লিটন প্রমূখ।