লালমনিরহাট প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন বিএনপি’র ইস্তেহার গ্রহণ করে বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে জনগণ। সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাদের কার্যালয়ে আসতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনের ইস্তেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফসহ ১৮০ দিনের সরকারের নেওয়া পরিকল্পনার কাজের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হলো। আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ বন্ধের অগ্রগতির আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, আলোকিত লালমনিরহাট সার্বিক কাজ করা হচ্ছে। এর আগে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের অপরিচ্ছন্নতা দূর করতে ৬ ঘন্টার আল্টিমেটাম দেন মন্ত্রী।