https://www.a1news24.com
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উদ্যোগে পৌর শহরে ঝটিকা মিছিল

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উদ্যোগে শ্রীপুর পৌর শহরে ঝটিকা মিছিল করেছে শ্রীপুর পৌর যুবলীগ। শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শ্রীপুর পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়াসিম মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে শ্রীপুর পৌর যুবলীগের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ শেখ শেখ মুজিব-লও লও লও সালাম, কে বলেরে মুজিব নাই-মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই এসব স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় শ্রীপুর পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়াসিম বলেন, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা ঘরে ফিরবো। যতক্ষন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারব ততক্ষন আমরা ঘরে ফিরবো না।

মিছিল শেষে যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম তার ফেসবুক আইডতে লিখেন আওয়ামীলীগের প্রত্যেকটা ভাঙা কার্যালয় থেকেই শুরু হবে আমাদের আগামীর নতুন পথচলা, নতুন স্বপ্ন আর বিজয়ের প্রত্যয়। আমাদের প্রিয় কার্যালয়কে আবারো নিজেদের হাতে সাজিয়ে তুলতে হবে, ফিরিয়ে আনতে হবে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। ইনশাল্লাহ আমরা পারব, আমরাই করব। যেখানে শেষ সেখান থেকেই আবার নতুন শুরুর গল্প লেখা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই, খোঁজ নিয়ে দেখছি।

আরো..