https://www.a1news24.com
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬

শিশু অধিকার নিশ্চিতের আহ্বানে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে বিএনসিসির র‍্যালি

ডিজার হোসেন বাদশা পঞ্চগড় প্রতিনিধি: শিশু অধিকার প্রতিষ্ঠা ও একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে “শিশুর অধিকার প্রতিষ্ঠা করো, মানবিক বাংলাদেশ গড়ে তোলো” প্রতিপাদ্যকে সামনে রেখে এই সচেতনতামূলক র‍্যালিটি বের হয়। র‍্যালিতে ক্যাডেটরা প্রতিপাদ্য সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

র‍্যালিটি ক্যাম্পাস থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শিশুদের সুরক্ষার পাশাপাশি তাদের সঠিক বিকাশ, সুশিক্ষা ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সামরিক স্টাফ কর্পোরাল মো. রফিকুল ইসলাম (পঞ্চগড়) এবং পঞ্চগড় এম. আর. কলেজের ক্যাডেট সার্জেন্ট মো. ফিরোজ আসিফসহ অন্যান্য ক্যাডেটগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরো..