https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬

বেকারত্বের কারণে চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে -আহমদ আবদুল কাইয়ুম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, দেশের কর্মসংস্থান ও বিদ্যুৎ-জ্বালানি খাত ভয়াবহ সংকটে নিপতিত। এ সঙ্কটের ফলে কোটি কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়ার পরও তা বাস্তবায়ন না করা সরকারের সীমাহীন ব্যর্থতা। বেকারত্ব বাড়ার কারণে চাঁদাবাজি, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা কোন অংশে কম নয় বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার পুর্ণঙ্গি কমিটি গঠন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শহরের একটি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। পরে প্রধান অতিথি ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, লক্ষ্য অর্জনে তৃণমূলে সংগঠনের কাজের গতি বাড়াতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আরো..