https://www.a1news24.com
,

রাজাপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.অহিদ সা্রইফুল: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ৫৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান পনির, মো. তরিকুল ইসলাম তরুণ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আতিকুর রহমান আতিক ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জলিল।পরে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী মুহাম্মদ আলী হোসাইন।

আরো..