https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসায় ৬ পরীক্ষার্থী বহিস্কার

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃকুড়িগ্রাম জেলার অধীন ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ১৪ আগষ্ট’২৫ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন তাদের বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন, ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব,শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সদস‍্য সচিব আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাদের বহিস্কার করা হয়।

আরো..