https://www.a1news24.com
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১২তম মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক নেতা আলহাজ্জ ইউনুছ আলী , শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, মোঃ রুহুল আমিন , আব্দুল আলিম , শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এসএম আব্দুল করিম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, প্রাক্তন সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান , শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা শামছুর রহমান লাল্টু, ইব্রাহীম হোসেন, অফিস সহকারী আব্দুল জলিলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সভায় প্রয়াত ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র ১২ তম মৃত্যুবার্ষিকী পালনে আগামী ৩১ আগষ্ট সকাল ১০ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। উল্লেখ্য; ২০১৩ সালের ৩১ আগষ্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক শেখ ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ মৃত্যুবরণ করেন।

আরো..