https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২

বুসান চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’

অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (বিআইএফএফ) ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে। মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ পুরস্কার চালু হচ্ছে।

আগামী ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মত এ পুরস্কার দেওয়া হবে।উৎসবের সমাপনী দিনে পুরস্কারটি তুলে দেয়া হবে বিজয়ী নির্মাতার হাতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভালের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেয়া হবে।

“সামাজিক ন্যায়বিচার, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের উপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।”

আরো..