https://www.a1news24.com
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৭

বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বোড়াগাড়ি রাস্তা দক্ষিন পাশে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার(১১ জুন)দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চার মাথার মোড়ে ঘন্টাব্যাপী তারা মানববন্ধন করেন।এসময় বক্তব্য দেন, আইয়ুব আলী, আনোয়ারা বেগম, ছপিনা বেগম,পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ডোমার-ডিমলার ইউনিট ম্যানেজার এম এ মকিম চৌধুরী,এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়েশা সিদ্দিকা আশা, ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর বেগম প্রমূখ।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)শায়লা সাঈদ তন্বী’র সাথে দেখা করে তারা দ্রুত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোড়ালো দাবি জানান।

এসময় এলাকাবাসি অভিযোগ করে বলেন, এলাকার যমুনেশ্বরী (দেওনাই চাড়ালকাটা) নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পার্শ্ববর্তী আবাদী জমি, ঘর-বাড়ি নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।এছাড়াও রাস্তাটির প্রস্থ সংকীর্ণ হওয়ায় বালু বহনকারি বেপরোয়া ট্রাক-ট্রাক্টর চলাচলের কারণে সড়ক দূর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। অবাধে বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন শুরু হলে বসত ভিটা, আবাদি জমি,রাস্তা-কালভার্ড,বিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠাসহ সর্বস্ব হারানোর আতঙ্কে প্রতি মুহূর্ত কাটছে তাদের।

আরো..