https://www.a1news24.com
,

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে কী বললেন ফারুকী

সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

নির্মাতা ফারুকী ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন, তাদের ধন্যবাদ। শুধু ফেসবুকে না থাকার কারণে, গত চারদিন আমার শ‍্যুটিং, প্রি-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন সব কাজের গতি দশ গুণ বাড়ছে।’

এছাড়াও তিনি লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা, অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হলো, পরিবারের সঙ্গে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পেলাম, এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দেব?’

এর আগে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। ওই সময় জানা যায়, ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করেন, কিন্তু পারছিলেন না। হ্যাক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটি করতে না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করে দেয়।

অন্তর্বর্তী সরকারের সাবেক এ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দাবি, গত কিছুদিন ধরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে।

আরো..