https://www.a1news24.com
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক জমকালো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর টিলাগড় মিরাপাড়াস্থ ‘দি গোল স্টেশন ইনডোর’ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আবহমান স্মৃতি আর সৌহার্দ্যের এই টুর্নামেন্টে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় শতাধিক খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে সুরমা ফাইটার্স, মেঘনা রয়্যালস, পদ্মা স্ট্রাইকার্স ও যমুনা ওয়ারিয়র্স-এ বিভক্ত হয়ে প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই টুর্নামেন্ট প্রবীণ ও নবীন খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়।

খেলা শেষে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রাত ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগের সাবেক ফুটবল খেলোয়াড় মো. বাবুল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি সিলেট বিভাগের সাবেক ফুটবল খেলোয়াড় শফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল খালেক খোকন, শ্যামল মালাকার, সিদ্দিক আহমদ, বিমল কর ও ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহ আহমদ শামীম, আব্দুল বাতেন মুন্না, রওশন আলী, মো. জামাল উদ্দিন, হোসেইন আহমদ শাহীন, সিরাজ আহমদ, আতিক আহমদ, হাসান আহমদ মাহিন, সুকমল মালাকার, আব্দুর রহমান, চন্দ্র বদন বাবু, কবির আহমদ, নজরুল ইসলাম, সোহেল আহমদ, বাছিত আলী, বশির আহমদ, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, শামীম আহমদ, আব্দুর রহিম, শাহ আলম, কাইয়ূম আলী, মো. আরিফ আহমদ, রাসেল আহমদ, রায়হান উদ্দিন রাকু, ইউসুফ আলী, শফিকুল ইসলাম রাজিব, শুভ মালাকার, রনি আহমদ, রাশেদ আহমদ, ইবরাহিম হোসেন, তামিম আহমদ, লিটন, রুমন আহমদ, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, রতন রিজভী, আবু সুফিয়ান, ইমন আহমদ, রাজন, ফারুক, আশিফুল ইসলাম আবিদ, ধ্রুব, অপু, জিয়াম, মামুন, মোস্তাক, হাব্বান আহমদ, সামিন, ওবায়দুর, সুমন, সাব্বির সাঈদ, শফিক, সোহাগ, জাহিদ প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে পিডিবি বয়েজের এই উদ্যোগ ভবিষ্যতে ধরে রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

আরো..