https://www.a1news24.com
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

কাউখালীতে ৫ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানা যায়, ১৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনে বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে রাত ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঞ্জিব দাস (৩৫) ও মো. শাহীন খন্দকার (৩৪) নামে দুজনকে আটক করা হয়। এ সময় সঞ্জিব দাসের পরিহিত শর্ট প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

মো. শাহীন খন্দকারকে তল্লাশি করে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তিনি সঞ্জিব দাসকে মাদকদ্রব্য কেনাবেচায় সহযোগিতা করছিলেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।শনিবার তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরো..