https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

পাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাফি পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃপাটগ্রাম হাসপাতালে ডাক্তার সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পাটগ্রাম হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন এ বক্তরা বলেন, নানা সংকটে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে চিকিৎসক, সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স সমস্যাসহ নানাবিধ সমস্যার কারণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এতে করে উপজেলাবাসী প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন প্রতিনিয়ত।

নামে ৫০ শয্যায় উন্নীত করা হলেও পর্যাপ্ত জনবল নেই। পদ থাকলেও নেই সার্জারি, নাক, কান, গলা ও চক্ষু কনসালটেন্ট। পদগুলো এ পর্যন্ত খালিই রয়েছে। চিকিৎসকের পদ আছে ৩১টি, কর্মরত আছেন মাত্র ৩ জন। ৩৪ জনের নার্সের নিয়মিত সেবাদানের কথা থাকলেও উপস্থিত হচ্ছেন মাত্র ১৫ জন।

এদিকে, জরুরি সেবার জন্য ডিজিটাল এক্সরে মেশিন,আট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি যন্ত্র, অপারেশন থিয়েটার রেডি আছে কিন্তু জনবল সংকটে তা সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নানান সংকটের মধ্য দিয়ে চলছে পাটগ্রাম হাসপাতালের কার্যক্রম। সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। এর প্রধান কারণ একটাই জনবল সংকট বলছেন সংশ্লিষ্ট মহল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ ও সর্বস্তরের জনগণের একটাই দাবি আগামী মাসের মধ্যেই যদি ডাক্তার সংকট সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য থাকবে পাটগ্রামের স্বেচ্ছাসেবী ও সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুর আকবর বিন আফসারের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর আমীর সোহেল রানা, স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দহগ্রাম সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা, রক্তকণিকার সভাপতি সেলিম হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনীতিকবৃন্দ।

আরো..