সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ককোয়াবাড়ি এলাকায় গতকাল রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ নাজিরগোমানী বিওপি এলাকায় টহলদল কর্তৃক সীমান্ত মেইন পিলার ৮৬৮/৩-এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থান-বৃটিশ রোড ককোয়াবাড়ী, সীমান্ত এলাকা থেকে মাদক ও গরু চোরাকাবারী জাকারিয়া (২৬), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-ঝালংগী, আউলিয়ারহাট কে আটক করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে।
বিজিবি সুত্রে জানা যায় চোরাচালানের উদ্দেশ্য ওই যুবক সীমান্তের নিকটবর্তী গমন করায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির প্রদানকৃত তথ্য মোতাবেক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ শ্রীরামপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২টি গরু আটক করা হয়।
নাজিরগোমানি ৬১ বিজিবি ক্যাম্প সুবেদার জোবায়ের হোসেন বলেন বিজিবি কর্তৃক সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। রাতের আঁধারে অবৈধ সীমান্ত পারাপার, সীমান্তের শূন্য লাইনে ঘাস কাঁটা, গরু চরানো এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ ভূমিকা পালন করে আসছে।