পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :লামনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় গত ২১ আগষ্ট বৃহস্পতিবার রাতে ছিনতাই ও চাঁদাবাজি ঘটনায় সমন্বয়কসহ পাঁচজনের নামে মামলায় ২জনকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১২ আগষ্ঠ রাতে থানা পাড়ার শুভ জুয়েলার্সের স্বত্বাধিকারী শুভ শর্মা পাওনা টাকা নেওয়ার জন্য দোকান শেষে রাতে এক নং আসামি মামুনের বাড়িতে যায়। টাকা নিয়ে ফেরত আসার সময় বৃষ্টির মধ্যে আটক পরে। পরে আনুমানিক রাত ১:৩০ টায় রিক্সা যোগে আসার সময় রেললাইনের পাশে তার পথরোধ করে মোবাইল ও দোকানের চাবি ছিনতাই করে নেয়। পরদিন মোবাইলে ব্যাংকিং এপস্ ইনষ্টল করে ২ লক্ষ ৬৪ হাজার ৫ শত টাকা বিভিন্ন একাউন্টে পাঠিয়ে দেয় এবং সন্ধায় মোবাইল ও দোকানের চাবি ফিরিয়ে দিয়ে কাউকে না বলার হুমকি দেয়।
শুভ শর্মা ১৮ আগষ্ট টাকা তুলতে ব্যাংকে গেলে একাউন্টে টাকা না পেয়ে ম্যানেজারের দারস্থ হয়ে দেখেন রুপালি ব্যাংকের গ্রাহক জাবেত বিন সাবিত এর একাউন্টে টাকা পাঠানো হয়। পরে জাবেত বিন সাবিত এর সাথে যোগাযোগ করা হলে এই ছিনতাই চক্রটি সামনে আসে। পরে শুভ শর্মা তাদের মধ্যে ৫জনের নামে উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা করে এবং সেই মামলায় ২ নম্বর আসামী গোলাম আজম(২৮), পিতা তাহের হোসেন ও ৪ নম্বর আসামী শাহাদত হোসেন মারুফ(২২), পিতা আমির হোসেন কে আটক করে জেল হাজতে প্রেরন করে পাটগ্রাম থানা পুলিশ। গোলাম আজম পাটগ্রাম উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন।
অন্য আসামিরা হলেন মামুন (২৮) সাগর হোসেন (২৪) ও মতিউর রহমান (২৭)।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই ও চাঁদাবাজির কতা স্বীকার করেছে আটকৃত আসামীদ্বয়। নিশ্চিত হয়ে দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।