পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদল এ দোয়া মাহফিল এর আয়োজন করে। উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, শেখ রুহুল কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম মোহর আলী, এডভোকেট সাইফুদ্দিন সুমন, যুবদল নেতা জিএম রুস্তম, আনারুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, আজাদ বিশ্বাস, ইকবাল হোসেন,আমিনুল ইসলাম বজলু, রাসেল হোসেন রাজা, বাবু মীর, শামসুজ্জামান, বেল্লাল মীর ও শহিদুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামাদলের যুগ্ন আহŸায়ক হাফেজ মাসুম বিল্লাহ।
অনুরুপ ভাবে পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলা সদরের কপোতাক্ষ মার্কেট চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, গোলজার আহমেদ, সোহেল গাজী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, মজিদ সরদার, খানজু গোলদার, মিন্টু রহমান, শামীম আহমেদ, শফিয়ার রহমান, আসলাম পারভেজ, আলম, লাভলু, আজহারুল ইসলাম, আব্দুস সালাম, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, রব্বানী মোড়ল ও আমিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব আবু মুছা সরদার।