হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাগ পশ্চিম থানার আমীর ও মজলিশে সুরা সদস্য, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মাহফুজুল হক বলেছেন, জুলাই বিপ্লব তারেক রহমানের ক্ষমতার জন্য হয়নি, এই বিপ্লব হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। শনিবার (০১ আগষ্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল উত্তর সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ জামায়াতকে নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ ঘোষণার পর জামায়াতে ইসলামী এর কোন প্রতিবাদ করেনি। কিন্তু ফ্যাসিবাদ সরকার কি জানতো ৫৬ হাজারের বেশি বর্গমাইলের দেশে তারা নিষিদ্ধ হয়ে যাবেন। আন্দোলনের দিনগুলোতে ছাত্ররা ¯েøাগান দিয়েছিল বৈষম্যহীন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের। রাষ্ট্র সংস্কার করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার। হাঁটি হাঁটি পা পা করে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
১২ ফেব্রæয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায় সংক্রান্তে সরকারের দ্বিচারিতা তুলে ধরে তিনি আরো বলেন, একই মায়ের পেটে দুই সন্তান- একটা যদি বৈধ হয় আরেকটি কেন অবৈধ হবে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের তালবাহানা চলছে। অবিলম্বে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের প্রতিফলনের জোর দাবি জানান।
হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ তাফসির, হাতিয়া আদর্শ থানা শিবির সভাপতি আবদুল ওয়াহাব বাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে সহ¯্রাধিক নেতা- কর্মী ও সমর্থক বৃষ্টি উপেক্ষা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।