https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০

না ফেরার দেশে চলে গেলেন কাউনিয়ার খ্যাতিমান শিক্ষক মহেন্দ্র চন্দ্র

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মহেন্দ্র চন্দ্র সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। স্বর্গীয় সাবেক সহকারী শিক্ষক মহেন্দ্র চন্দ্র এর পরিবার সূত্রে জানা গেছে রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই দেহ ত্যাগ করেন। তিনি দেহত্যাগ কালে স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন। পরিবারের লোকজন মৃত্যুর খবর পেয়ে তাকে রংপুর হতে রবিবার দুপুরে অ্যাম্বুলেন্স যোগে নিজপাড়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। তাকে এক নজর দেখার জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু বৌদ্ধ—খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তার সহকর্মী ও অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, অসংখ্য সুভাকাঙ্খি শোকাহত হয়ে পড়েন ও তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে রবিবার রাতে নিজ বাড়িতে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রী শ্মসানে তার শেষ কৃর্ত অনুষ্ঠিত হয়। স্বর্গীয় মহেন্দ্র চন্দ্র মোফাজ্জর হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সকলেই শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, আমরা ৮৫ এর সাবেক সম্পাদক শহিদুল ইসলাম, কাজী কামারুজ্জামান প্রমূখ।

আরো..