Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
এনপিপির উদ্যোগে কুড়িগ্রামে নদী ভাঙন প্রতিরোধের প্রচেষ্টা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

এনপিপির উদ্যোগে কুড়িগ্রামে নদী ভাঙন প্রতিরোধের প্রচেষ্টা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃজাতীয় নাগরিক পার্টি (এনপিপির) কুড়িগ্রাম জেলা শাখা নিজস্ব উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের প্রচেষ্টা চালিয়েছে। ১৮ আগষ্ট’২৫ সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে সংগঠনটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনপিপির) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

ভাঙন রোধের প্রচেষ্টা চালাতে গিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতিকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের প্রচেষ্টা করবো। পর্যাক্রমে একই অনুপ্রেরণায় ভাঙ্গন কবলিত অন্যন্য এলাকাতেও করা হবে।

তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমানে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।

আতিক মুজাহিদ আরও যোগ করে বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। আমাদের কুড়িগ্রামের মানুষ নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা চায়,স্থায়ী সমাধান চায়। আপনারা সমাজে যারা বিত্তবান আছেন তারাও এসে কাজ করতে পারবেন, ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি নদীর এই করাল গ্রাস হতে রক্ষা পাবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনপিপির) কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরো..