https://www.a1news24.com
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫০

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় কাউনিয়ার ইঞ্জিনিয়ার রুবেল এর ঝুলন্ত লাশ উদ্ধার!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ঢাকার নারায়ণগঞ্জ মীর রপসী সিমেন্ট কারখানায় কর্মরত কাউনিয়ার এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সিমেন্ট কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ গ্রামের বাসিন্দা হাজী রুহুল আমিন মাক্কুর পুত্র আমজাদ হোসেন রুবেল (৪০) দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জের রপসী মীর সিমেন্ট কারখানায় সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত বাসা থেকে রোববার সকালে তার কর্মস্থল যান। অফিস শেষে তিনি আর বাসায় ফিরে আসেননি। পরে সোমবার সকালে গ্রামের বাড়ি কাউনিয়ায় তার পিতাকে এক আত্মীয় ফোন দিয়ে জানান কারখানার একটি কক্ষ থেকে তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একমাত্র ছেলেকে হারিয়ে পিতা মাতা উভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। এঘটনায় আমজাদর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের লাশ আসেনি তবে ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন কাউনিয়ার যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার বিষয়টি সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই।

আরো..