প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এসএলএস) শিরোপা জিতে বেশ নির্ভার ছিল ইন্টার মায়ামি। লম্বা বিরতির পর আজ সকালে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্লোরিডার ক্লাবটি। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসিদের শুরুটা হলো ভুলে যাওয়ার মতো।
এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের (এলএএফসি) কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এলএ মেমোরিয়াল কলিসিয়ামে তিন গোলের মধ্যেই দুইটাই হয়েছে বিরতির পর। প্রতিপক্ষের মাঠে দলের হারের দিনে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি। কিন্তু সফরকারীদের হার থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।