তালা (সাতক্ষীরা) প্রতিনিধি-সাতক্ষীরার তালায় আট দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ফাইনাল অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
খেলায় সভাপত্বি করবেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।উক্ত খেলায় লড়বে ধুলিহর ফুটবল একাদশ, সাতক্ষীরা সদর এবং নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ, শ্যামনগর, সাতক্ষীরা।