https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯

ট্রাম্পকে হত্যায় হোটেলে অতিথি সেজে অপেক্ষায় ছিলেন অ্যালেন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনার পর কোল টমাস অ্যালেন নামে এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩১ বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, তিনি ঘটনার সময় ওয়াশিংটন হিলটন হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তিনি পরিকল্পিতভাবে হোটেলে প্রবেশ করে অবস্থান নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার উদ্দেশ্য থাকতে পারে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তার উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ঘটনাটি ঘিরে হোয়াইট হাউস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরো..