https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১

খালেদা জিয়াকে উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বুধবার (২৬ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার পক্ষ থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন।

এ সময় ভুটানের রাজা এবং ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন বলে জানানো হয়েছে।

আরো..