অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রামঃ শনিবার ০৩ আগস্ট’২৫ রাত আনুমানিক আড়াইটায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি পুলিশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম রামখানা এলাকার মাদক ব্যবসায়ী আলী হোসেন (৩২) ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,এ বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।