https://www.a1news24.com
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা প্রেসক্লাব, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রথম প্রহরে শহীদদের বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন কালে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে গানে মুখরিত হয়ে ওঠে গোটা শহীদ মিনার প্রাঙ্গণ।

আরো..