https://www.a1news24.com
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাটে ব্যাটারিচালিত অটো রিকশার চার্জার থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ঐ গ্রামের মোঃ আব্দুল হাইয়ের পুত্র। তিনি সদর ইউনিয়নের এনসিপির যুগ্ম মুধ্য সংগঠক।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশা চালক গোলাম রব্বানী তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে অসাবধানতাবসতঃ বিদ্যুতের সংস্পর্শে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরো..